বাংলাদেশের বেকারত্ব সমস্যা সমাধানে এবং ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে বর্তমানে আইটি (তথ্য-প্রযুক্তি) ব্যাপক সহায়তামূলক একটি সেক্টর। এখানে ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন নির্দিষ্ট কাজের উপর উচ্চমানের দক্ষতা, কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল ও প্রচণ্ড ধৈর্যশক্তি। টাইমস আইটি সকল শিক্ষার্থীকে উচ্চমানের দক্ষতা অর্জন্যই প্রশিক্ষণ দিয়ে থাকে। পাশাপাশি কঠোর পরিশ্রম, মনোবল ও ধৈর্যশক্তি অর্জনের জন্য উৎসাহ প্রদান করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যুগোপযোগী প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে তাদের কাঙ্ক্ষিত সাফল্যের দিকে নিয়ে যাওয়া। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য অনলাইন ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য নিম্নলিখিত নিয়মাবলী ও নীতিমালা প্রযোজ্য।
১.১ আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার প্রয়োজনীয় স্কিল অর্জনের জন্য “টাইমস আইটি” সর্বোচ্চ প্রশিক্ষণ প্রদান করে থাকে। যে স্কিল ব্যবহার করে আমাদের শিক্ষার্থীরা নানা ধরনের ক্যারিয়ার (যেমন– অনলাইন ও অফলাইন ফ্রিল্যান্সিং, সরকারি-বেসরকারি চাকরি, রিমোট জব, দেশের বিভিন্ন আইটি ফার্ম বা প্রতিষ্ঠান ইত্যাদি) নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে এবং গতানুগতিক ক্যারিয়ারের চাইতে অনেক বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে। আমরা জানি এবং বিশ্বাস করি ভালো স্কিল থাকলে এবং সেটাকে যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে আমাদের অগণিত শিক্ষার্থীদের মত আপনিও পারবেন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশে এবং বিদেশে চাকরি করতে। তবে “টাইমস আইটি” কোন প্রকার উপার্জনের নিশ্চয়তা প্রদান করে না; কিন্তু আপনার স্কিল কে কাজে লাগিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা উপার্জন করবেন অথবা দেশে-বিদেশে চাকরি করবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন প্রদান করে থাকে। টাইমস আইটির মডিউল ও গাইডলাইন অনুসরণ করে কঠোর পরিশ্রম করার মাধ্যমে আপনার নিজেকেই নিজের উপার্জন নিশ্চিত করতে হবে যেভাবে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা টাইমস আইটির দিকনির্দেশনা অনুসরণ করে ইতিমধ্যে উপার্জন করছে।
১.২ অনলাইন প্রশিক্ষণে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সকল শিক্ষার্থীকে কমপক্ষে ৯০% ক্লাসে অনলাইন উপস্থিতি নিশ্চিত করতে হবে।
১.৩ প্রতিটি ক্লাসের নির্ধারিত Home Work / Assignment যথাসময়ে অনলাইনে নির্ধারিত প্লাটফর্মে সাবমিট করা বাধ্যতামূলক। নিয়মিত হোমওয়ার্ক সম্পন্ন না করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
১.৪ যুক্তি সঙ্গত এবং অনিবার্য কারণে অনলাইন ক্লাসের সময়সূচি, প্রশিক্ষক, ক্লাস পরিচালনার প্ল্যাটফর্ম অথবা প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন হতে পারে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১.৫ প্রতিটি অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিজস্ব ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন/ ল্যাপটপ/ডেস্কটপ এবং প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস প্রস্তুত রাখা বাধ্যতামূলক। শিক্ষার্থীর ডিভাইস বা ইন্টারনেট সমস্যার কারণে ক্লাস মিস হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১.৬ ক্লাসের সর্বোচ্চ মনোযোগ এবং প্রশিক্ষণ গ্রহণ নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন নোট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ (খাতা, কলম, ইত্যাদি) সাথে রাখতে হবে।
১.৭ মাল্টিলেভেল প্রশিক্ষণের এক ধাপ থেকে অন্য ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীর অনলাইন উপস্থিতি কমপক্ষে ৯০% অথবা সংশ্লিষ্ট অনলাইন মূল্যায়ন/পরীক্ষায় ৭০% নম্বর অর্জন করতে হবে।
টাইমস আইটি শুধুমাত্র নির্ধারিত অফিশিয়াল সেমিনারের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া শুরু করে থাকে। একজন শিক্ষার্থী প্রথমে অনলাইন সেমিনার এবং পরবর্তীতে টপিক সিলেকশন ক্লাস করার পর নির্ধারিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কোর্সের উপযুক্ততা প্রমান করে ভর্তির আবেদন করার সুযোগ পান। অফিশিয়াল ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের অফিশিয়াল পেইজ থেকে সরবরাহকৃত Official WhatsApp গ্রুপের মাধ্যমে সেমিনার এবং পরবর্তীতে টপিক সিলেকশন ক্লাসের জন্য নির্ধারিত Official WhatsApp গ্রুপের মাধ্যমে ক্লাস সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এর বাইরের কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করি না।
২.১ অনলাইন ব্যাচে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে ভর্তি ফরম পূরণ ও ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
২.২ ভর্তির আবেদনের জন্য প্রথমে টাইমস আইটি কর্তৃক প্রদত্ত অফিশিয়াল bKash একাউন্টে নির্ধারিত পরিমান টাকা জমা দিয়ে ভর্তি ফরম ফিলাপ করতে পারবেন।
২.৩ ভর্তি ফরমে শিক্ষার্থীর সঠিক নাম, অভিভাবকের তথ্য, সচল মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করা বাধ্যতামূলক। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে।
২.৪ ভর্তি ফরমের সাথে নিম্নলিখিত সংযুক্তি প্রদান করতে হবে—
২.৪.১ ছবি (পাসপোর্ট সাইজ, ফরমাল)
২.৪.২ সার্টিফিকেটে তথ্যের ভুল এড়াতে নামের সত্যতা নিশ্চিতকরণে NID এর ছবি অথবা সর্বশেষ অর্জনকৃত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ছবি
২.৫ ভর্তির জন্য টপিক সিলেকশন ক্লাসে ঘোষিত কোর্স ফি চূড়ান্ত কোর্স ফি এবং ঘোষিত নিয়মেই কোর্স ফি পরিশোধ করতে হবে।
২.৬ কোর্সের ফি নির্ধারিত সময়ে নির্ধারিত হারে অবশ্যই জমা দিতে হবে এবং bKash এর মাধ্যমে টাকা প্রদানের পর অফিশিয়াল নাম্বারে কল করে টাকা জমার নিশ্চয়তা গ্রহণ করবেন এবং WhatsApp এর মাধ্যমে জমাকৃত টাকার জন্য রশিদ এর ছবি সরবরাহ করা হবে। সরবরাহ কৃত রশিদ এর ছবি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে।
২.৬ নির্ধারিত সময়ের মধ্যে কোর্স ফি পরিশোধে ব্যর্থ হলে প্রতি কর্মদিবসের বিপরীতে ২০/- টাকা হারে বিলম্ব ফি প্রদান করতে হবে।
২.৭ কোর্স ফি প্রদানে অত্যধিক বিলম্ব হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীর ক্লাস বন্ধ করা, কোর্স উপকরণ সমূহ থেকে বঞ্চিত করা, কোর্সের ভর্তি বাতিল সহ নানামুখী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
২.৮ পরিশোধিত কোর্স ফি কোন অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
৩.১ অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের শালীন ভাষা ও আচরণ বজায় রাখা বাধ্যতামূলক। কোনো প্রকার অশালীন মন্তব্য, বিশৃঙ্খলা সৃষ্টি বা ক্লাস পরিবেশ নষ্ট হয় এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
৩.২ অনলাইন ক্লাসের ভিডিও, অডিও, স্ক্রিনশট, ক্লাস লিংক বা যেকোনো ডিজিটাল কনটেন্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া রেকর্ড, সংরক্ষণ, শেয়ার বা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩.৩ অনলাইন পরিবেশে শিক্ষক, মেন্টর ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।
৩.৪ কোনো ধরনের হয়রানি, অপমানজনক মন্তব্য বা অনৈতিক আচরণের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ভর্তি বাতিল করা হবে।
৩.৫ আমরা তৃতীয় কোনো পক্ষের কাছে (সরকারী ও আইনি বাধ্যবাধকতা ছাড়া) সংগৃহীত শিক্ষার্থীদের কোনো তথ্য আদান প্রদান করি না এবং ডিজিটাল প্লাটফর্মে কারো ব্যক্তিগত তথ্যের উপর কোনো হস্তক্ষেপ করি না। সুতরাং উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থায় সকল শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সংরক্ষণ নিশ্চিতকরণ নিজ দায়িত্বে করতে হবে।
৪.১ কোনো শিক্ষার্থী টানা ২ সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠান কর্তৃক ঐ শিক্ষার্থীর কোর্স স্থগিত বা ভর্তি বাতিল করা হতে পারে।
৪.2 কোনো শিক্ষার্থী কাছ থেকে অনলাইন ক্লাস চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, ডিজিটাল কনটেন্টের অপব্যবহার অথবা প্রাতিষ্ঠানিক নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তার ক্লাস বন্ধ, ভর্তি বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫.১ কোর্সের প্রতিটি ধাপ অতিক্রম করার জন্য অনলাইন পরীক্ষায় বা মূল্যায়নে অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
৫.২ কোর্স শেষে সার্টিফিকেট পাওয়ার জন্য সম্পূর্ণ কোর্সে ন্যূনতম ৯০% অনলাইন উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৫.৩ এই কোর্সের শেষে দুই ধরণের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা আছে। চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় ৮০% এর উপর নম্বর অর্জন করলে পেশাদার সার্টিফিকেট এবং ন্যুনতম ৫০% নম্বর পেলে কোর্স সম্পন্ন করণ সার্টিফিকেট প্রদান করা হবে।
৫.৪ সকল সার্টিফিকেট এর জন্য অনলাইনে আমাদের ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে ভেরিফাই করার ব্যবস্থা থাকবে।
৬.১ টাইমস আইটি কোনো অবস্থাতেই উপার্জনের নিশ্চয়তা প্রদান করে না। আমরা সকল শিক্ষার্থীদের মান সম্পন্ন প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং এর উপযুক্ত দিক নির্দেশনা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকি।
৬.২ আমাদের প্রতিশ্রুত সার্ভিস গুলো শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার এবং এর সংরক্ষন করা টাইমস আইটি কর্তৃপক্ষের No. 1 Priority বলে বিবেচিত। অনলাইনে ক্লাস পরিচালনা, ব্যবস্থাপনার সুষ্ঠু ও গনগত মান নিশ্চিত করার জন্য আমাদের ব্যবস্থাপনা এবং সাপোর্ট সিস্টেম সব সময় সক্রিয়।
৬.৩ প্রশিক্ষণ গ্রহণ কালে টেকনিক্যাল সমস্যার মুখোমুখী একটি সাধারণ এবং নিত্য দিনের ঘটনা। তাই এই ধরণের সমস্যার সম্মুখীন হলে প্রতিটি শিক্ষার্থী অবশ্যই সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অবহিত করতে হবে। শিক্ষার্থীর দেয়া প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬.৪ সার্ভিস সমূহ সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) এর বিষয়ে কোনো অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট যোগাযোগ মাধ্যমে যথাযথ উপায়ে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কর্তৃপক্ষের পর্যালোচনায় অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
৬.৫ অভিযোগ প্রদানকারীর অভিযোগের গ্রহণযোগ্যতা অভিযোগকারীর আচার-আচরণ, শিষ্টাচার, যথার্থ ভদ্রতা ও নম্রতার উপর বিশেষভাবে নির্ভরশীল।
৭.১ টাইমস আইটি প্রদত্ত কোর্স সমূহ এবং তৎসংশ্লিষ্ট কোর্স মডিউল, সরবারকৃত ডকুমেন্ট, ভিডিও রেকর্ড ইত্যাদির কপিরাইট কেবলমাত্র টাইমস আইটি সংরক্ষণ করে।
৭.২ যেকোনো ব্যক্তির জন্য টাইমস আইটি এর লিখিত অনুমোদন ব্যতিত এই উপাদান ও উপকরণ সমূহের বিতরণ, বিপনন এবং যেকোনো মাধ্যমে প্রচার করা সম্পূর্ণ আইন বহির্ভুত এবং অপরাধ বলে বিবেচিত হবে। এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিপরীতে প্রতিষ্ঠান আইনগত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
৭.৩ কোর্স সমূহে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট আইটি সেক্টরে ছোট-বড় অর্জনকে টাইমস আইটি প্রতিষ্ঠানের সফলতা হিসেবে বিবেচনা করে এবং এই সকল সফলতার গল্প প্রচার-প্রসার করার অধিকার সংরক্ষণ করে।
৭.৪ সকল শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের সাথে সুস্থ্য-সামাজিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে টাইমস আইটি এর নিজস্ব সিস্টেমে ও পরিবেশে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিষয়ে বিরুপ, বিদ্বেষাত্মক, মান হানিকর মন্তব্য, এবং মিথ্যা তথ্যের প্রচার করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবং এগুলোকে অপরাধ বলে বিবেচনা করে। এরূপ কর্মকাণ্ডে কারো জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
৭.৫ একইভাবে কোনো ব্যক্তি বা শিক্ষার্থীর দ্বারা অফলাইন বা অনলাইনে টাইমস আইটি সংক্রান্ত ষড়যন্ত্রমূলক অপপ্রচার, গুজব, কিংবা মিথ্যাচারের প্রমান পাওয়া গেলে অথবা কেউ ভিভ্রান্তিমূলক মিথ্যা ও অসম্পূর্ণ তথ্যের প্রচার-প্রসারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার প্রচেষ্টা চালালে, ঐ ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
৭.৬ টাইমস আইটি সর্বদা তার সত্ত্বাধীকারে অন্তর্ভুক্ত যেকোন উপাদান, উপকরণ, ব্যবস্থা এবং উপরোক্ত নিয়মাবলী ও নীতিমালা সহ সকল নীতিমালার যেকোনো পরিবর্তন করতে পারবে।